পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ
কামাল খান :: পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে সদর সিলেট ৪নং কুচাই ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ সিলেট জেলা ও বিভাগীয় কমিটি ।
ইফতারের পূর্ব মুহূর্তে ৪ নং কুচাই ইউনিয়ন সহ বিভিন্ন পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ,বাসের যাত্রী ও কর্মব্যস্ত পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।মানবিক এই আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য,কামাল খান বক্তব্য বলেন "সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন তৈরি করতে চাই।"
সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দীন নাজু বলেন " এলাকার পথচারী ও সাধারণ মানুষ রোজাদারদের কষ্ট লাগবের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করি। ইফতার বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন সাংবাদিক নুরু উদ্দিন রাসেল,সাংবাদিক আব্দুল আহাদ,সাংবাদিক লিমন আহমদ,সাংবাদিক নিজাম উদ্দীন,সাংবাদিক জিয়া উদ্দিন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় কমিটির সদস্য বদরুল আলম, এসময় আরো অন্যান্য সদস্যরা মধ্যে উপস্থিত ছিলেন প্রমুখ সংগঠনটির পক্ষ থেকে বিভাগীয় সদস্য এম এস এ ডালিম বলেন, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin