শিরোনাম
চুনারুঘাটে লাগুলিয়া নদী দখলের মহোৎসব,হুমকির মুখে কৃষিকাজ, সাংবাদিককে লিটন ও তার পরিবারের হুমকি পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই শুরু হয় সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে আলোচনা। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও তৎপর হয়ে ওঠেন। তবে মাঝখানে সিসিকে প্রশাসক নিয়োগের ফলে এই তৎটরতায় কিছুটা ভাটা পড়ে। সিলেটে অসহায় পথচারীদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সমীপে খোলাচিঠি ইমামরা আমাদের মাথার তাজ, ডাদের চাকরি সুরক্ষায় বিধি প্রণয়ন করছে সরকার, উন্নয়ন তদারকিতে ও থাকবে অংশগ্রহণ -বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক সিলেট গড়ে তুলতে চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী 
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ৮১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া রূপশাইল এলাকায় অবস্থিত হযরত আয়শা সিদ্দিকা রাযি. মহিলা মাদরাসায় কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান গত ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

আল ইকরা কোরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ঘৌরাবাড়ী দারুল হাদীস মাদরাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা এখলাছুর রহমান সাহেব। তিনি বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের দ্বীনি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন, যেন তারা ভবিষ্যতে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এসময়  অনুষ্ঠানে কোরআন শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে মূল্যবান বই তুলে দেন মুন্না আহমদ চৌধুরী কামাল খান সেলিম আহমদ,জাকির আহমদ,মিজান আহমদ মারুফ আহমদ,সহ এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

 

মাদরাসার মুহতামিম মাওলানা জালাল উদ্দীন জানান, “আল্লাহ তাআলার অশেষ রহমতে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং শিক্ষার্থীদেরকে দ্বীনের খেদমতে কবুল করেন।” উল্লেখ্য, মাদরাসাটি দীর্ঘদিন ধরে এলাকায় কোরআন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ