শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

আজ ভৈরবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৩৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

108

আজ ভৈরবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি::

ঢাকা–সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানজট নিরসন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আজ ভৈরব হাইওয়ে পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (হেডকোয়ার্টার অপারেশন) মোঃ হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করীম।

এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন,ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, ভৈরব বাস মালিক সমিতির সভাপতি আবু বায়েছ, জামায়াতে ইসলামী নেতা মোঃ ছিদ্দিকুর রহমান, নিসচার দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ও চালক প্রশিক্ষক আবেদ হোসেন পলাশ, শ্রমিকদল সভাপতি মোঃ সিয়াম মিয়া, সাংবাদিক ছাবির উদ্দিন রাজু, শামীম আহমেদ ও সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় ভৈরব দুর্জয় চত্বরের চারপাশের ২০০ গজের মধ্যে যানবাহনে যাত্রী ওঠানামা বন্ধ করা, বাস কাউন্টার অন্যত্র স্থানান্তর, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করে বলেন, ভৈরবের সকল স্তরের মানুষের সহযোগিতায় খুব দ্রুতই সড়কের যানজট নিরসনসহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ