সিলেটে র্যাব-৯ এর অভিযানে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১৪ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল হান্নান (২৯), পিতা-মৃত রূপ মিয়া এবং আলমগীর (২৫), পিতা-আমজাদ হোসেন।
উভয়ের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া খাওড় এলাকায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin