শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক-৮

স্টাফ রিপোর্টার / ১২৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

53

গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক-৮

 

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রীজের পাশে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক ভাবে হায়েস ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫ ও প্রাইভেটকার ঢাকা মেট্রো -গ ২১-৩৬৪২ গাড়ি তল্লাশী করে সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ করে এবং দুটি গাড়ির ড্রাইভারসহ ৮ জনকে আটক করে।

 

আটককৃত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটিরয়েও গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা ও মোঃ স্বপন মোল্লা, একই এলাকার মৃত রবিউল ইসলাম এর ছেলে মো: তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মোঃ আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণী শংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মোঃ রুবেল সরকার ও গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ।

 

সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১২ লক্ষ ৩৮ হাজার ৮ শত ৪৫ টাকার ভারতীয় পণ্যসহ দুটি গাড়ি জব্দ এবং দুটি ৮ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ