দক্ষিণ সুরমায় লা-তাহযান ফাউন্ডেশনের ইমাম মুয়াজ্জিন সম্মাননা সম্মেলন - ২০২৬
লা-তাহযান ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ সুরমার ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন ও সিসিক'র ২৮ নং ওয়ার্ডের একাংশ নিয়ে ইমাম মুয়াজ্জিন সম্মাননা সম্মেলন - ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বাদ জুমআ খিত্তা গোপশহরস্হ মাদ্রাসায়ে মদীনাতুল উলুমে আয়োজিত ইমাম মুয়াজ্জিন সম্মাননা সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চ্যেয়ারম্যান সামরান হোসেন। সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শাহ নেওয়াজ খান শাকিল,জাবেদুল ইসলাম চৌধুরী, মো: বেলাল উদ্দিন, শেখ মিজানুর রহমান, মাহফুজুর রহমান মুন্না, মুর্শেদ আহমদ, নাহিদুর রহমান দিপু ও নাছিম আহমদ হিমু।
সম্মেলনে প্রায় অর্ধ শতক ইমাম/মুয়াজ্জিন /খতিবগনকে সম্মাননা হিসবে ঈদ উপহার তুলে দেওয়া হয়। যার মধ্যে ছিল - তুবের কাপর, মেসওয়াক, সুগন্ধি, নগদ হাদিয়া ১ হাজার টাকা সহ ইফতার সামগ্রী।
ব্যতিক্রম এ আয়োজনে ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলী ও ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন এর সকল জামে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin