সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটের শিবগঞ্জে হাতিম আলী রহমত উল্লাহ আলাইহি এর মাজার জিয়ারতও দোয়া শেষে ইফতার সামগ্রী বিতরণহয়। এর পূর্বে আয়োজিত আলোচনা সভায সভাপতিত্ব করেন সাহান উদ্দিন নাজু। আহমদ সার্জনের প্রানবন্ত সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি সেলিম আহমদ।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, দৈনিক বিজনেস ফাইল এর সিলেট জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানবতার সকল মানুষের জন্য। সমাজ সংস্কারে মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে আমাদের শস্য অবস্থান থেকে কাজ করা প্রয়োজন।
পবিত্র রমজান মাসে মানুষ যেন ইসলামের আলোয় আলোকিত হয়। নবীর আদর্শ যেন আমরা মূল্যায়ন করতে পারি। সে পথ যেন আমরা অনুসরণ করতে পারি। অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
প্রধান বক্তা ছিলেন,সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায় উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খাঁন। তিনি তিনি তার বক্তব্যে রেমিট্যান্স যোদ্ধারা স্বদেশে অনেক অবদান রেখে চলেছেন উল্লেখ করে যুক্তরাজ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গোলাপগঞ্জের কৃতি সন্তান মুর্শেদ খাঁনএর অবদানের কথা স্বীকার করে ভূয়সীপ্রশংসা করেন ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর সিলেট জেলা প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের বিভাগীয় সিনিয়র সদস্য এস এম এ ডালিম, সাংবাদিক রাজন আহমেদ রিয়ন, সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রচার সম্পাদক হোসেন আহমদ দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, দৈনিক সকালের সময় পত্রিকার সিলেট ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ সিপন।
সংগঠনের বিভাগীয় সদস্য, বদরুল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট ডটকম 24 এর দক্ষ সাংবাদিক আব্দুল আহাদ, বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার লিমন আহমেদ, সমাজকর্মী মোঃ সাদিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মানবিক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটে এ কর্মসূচি পালন করে। পবিত্র রমজান মাসে অসহায় অসাধারণ মানুষের মধ্যে ধারাবাহিক ইফতার বিতরণ কর্মসূচির অংশবিশেষ এটি। এর আগে তারা বন্যা ও করোনা কালীন সময়ে বিশেষ অবদান রেখেছে জনকল্যাণে ও।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin