শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নদী খনন প্রকল্পে বাঁধা ও চাঁদাবাজির অভিযোগ, জৈন্তাপুরে ছাত্রদল নেতা আটক

স্টাফ রিপোর্টার / ২২৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

93

নদী খনন প্রকল্পে বাঁধা ও চাঁদাবাজির অভিযোগ, জৈন্তাপুরে ছাত্রদল নেতা আটক

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন প্রকল্পের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালকদের কাছ থেকে ছাত্রদল নেতা ও সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যাক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাকচালকদের মারধর ও ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে।এ ঘটনায় ছাত্রদল নেতা ও সমন্বয়ক পরিচয়দানকারী রহমত মারুফ নামের এক ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।খোঁজ নিয়ে জানা গেছে,সে বিভিন্ন সময়ে এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব কন্টাক্টদার সাহেব আলীর কাছে অংশীদারীত্ব দাবি করে মারধর করে।পরবর্তীতে স্হানীয়ভাবে তা সমাধান হয়।এছাড়াও সে সাধারণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করার পাশাপাশি বিভিন্ন সরকারি কাজে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করতো।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘেরসড়ক (লামাকুটাপাড়া) গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) পানি উন্নয়ন প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের চালক হিসেবে গত দুই থেকে তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই হাটিরগ্রাম এলাকায় কাজ করে আসছেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নদী খননের মাটি ট্রাকে করে বেরিবাঁধে নেওয়ার পথে বিরাখাই হাটিরগ্রাম এলাকায় বিবাদীদের বাড়ির সামনে পৌঁছালে রহমত মারুফ (২৫) ও তার পিতা জামাল আহমদ (৫৫) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন ট্রাকগুলোর গতিরোধ করে।

 

এসময় তারা চালক ও শ্রমিকদের টানা-হেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে গালিগালাজ করতে থাকে।

একপর্যায়ে রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ করতে হলে তাকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় ট্রাক দিয়ে নদী খননের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ট্রাকের গ্লাস ভেঙে দেয়।

 

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত রহমত মারুফকে আটক করে। আটক রহমত মারুফ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত এবং জুলাই ২৪এর গণঅভ্যুত্থানে নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দিতেন।

 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিককের অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ