সিলেটে গাড়ি চোর সিন্ডিকেটের টার্গেটে আড়ং এ আসা বিত্তশালীরা,,পুলিশী অভিযানে তিন ঘন্টায় চুরি হওয়া গাড়ি উদ্ধার
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:: সিলেটে গাড়ি চোর সিন্ডিকেটের নেটওয়ার্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশ যেমন চোর ধরতে আধুনিক ডিভাইস বা প্রযুক্তির ব্যবহারে ব্যস্ত। তেমনি তারাও চুরির ক্ষেত্রে কৌশল পরিবর্তন করছে। স্বল্প সময়ে যাতে তারা ও সফল হতে পারে তাদের কাজে এমন সব আধুনিক যন্ত্রপাতি বা মেশিনারিজ ব্যবহার করছে।
ঈদুল ফিতর কে সামনে রেখে গাড়ি চোর চক্রের টার্গেট এখন বড় মাপের শপিং মহল বা ব্যবসা প্রতিষ্ঠান।
বিত্তশালীদের আসা-যাওয়া থাকে যে মার্কেটে। ক্রেতাদের দামি গাড়ি অনেক সময় রাস্তার পাশে রাখা থাকে। মগ্ন থাকেন তারা মার্কেটিং নিয়ে এমন সব ফলো করে ঐ চক্রটি টার্গেট করছে । নিয়ে যাচ্ছে তাদের ব্যবহৃত গাড়ি।
এমনই এক ঘটনা ঘটেছে সিলেট মহানগরের বন্দরবাজারের সিলেট মেট্রোপলিটন কারাগারের পাশে ব্যবসা বতিষ্ঠান আড়ং শোরুমের সামনে।
৩ মার্চ রাত ৯ টার দিকে বন্দর জেলরোডের আড়ং শপিং মহলে আসা সামিয়া জামান( ২৬) নামের এক ক্রেতা আসেন প্রাইভেট কার নিয়ে। যে টি ছিলো হালকা সোনালী রঙের ১৩০০ সিসি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৮৩০২; চেসিস নং EE111-5014331; ইঞ্জিন নং 4E-2081507)। তালাবদ্ধ থাকার পরও হয়ে যায় চুরি।
তবে জানাগেছে, সিলেটে কোতোয়ালী মডেল থানার পুলিশ মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার দিকে চুরি হওয়া একটি প্রাইভেটকার মাত্র ৩ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির আনুমানিক মূল্য ৫,০০,০০০ টাকা। গাড়িটি এহসানুল হক পিয়াল এর নামে রেজিস্ট্রেশনকৃত।
৩ ঘন্টার ব্যবধানে চুরি হওয়া গাড়ি উদ্ধারকারী চৌকস পুলিশ কর্মকর্তা সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আই, সি, শহিদুল ইসলাম জানান, গাড়ি চুরির বিষয়ে ঐদিন রাত ১০:১০ মিনিটে ভুক্তভোগী অভিযোগ করার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯:৩৭ মিনিটে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে তালা খুলে গাড়িটি নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মাইনুল জাকির জানান,গাড়ি চুরির অভিযোগ পাওয়ার পর শুরু হয় পুলিশের চিরুনী অভিযান বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল এতে নেতৃত্ব দেন।
গাড়ি উদ্ধারে চারিদিকে পুলিশের একাধিক টিম নামে সহযোগিতায়। এমনিতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম এর নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর নাগরিকরা নির্বিঘ্নে যাতে করতে পারে সে লক্ষ্যে নাগরিক নিরাপত্তায় নগরীর সকল পয়েন্টে রাতের বেলা পুলিশী অভিযান অব্যাহত আছে। গাড়ি চুরির খবরে পুলিশ আরো নজরদারি বৃদ্ধি করায় অবশেষে কোতোয়ালী মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়।
তারা সিসিটিভি বিশ্লেষণ ও গোপন সংবাদের মাধ্যমে তিন ঘন্টার মধ্যে উপশহর ডি-ব্লক সানিহিল স্কুলের সামনে মেইন রোড থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধারে সক্ষম হয়।
জেল রোডের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মাদকাসক্ত আর অপরাধীদের আনাগোনা রাত হলেই বৃদ্ধি পায় জেল রোডে। কোন কোন সময় মাদকাসক্তদের মধ্যে বা মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের চিত্র চোখে পড়ে। আর এসব ঘটে মাদক আস্তানা শহর সংলগ্ন কাষ্টঘর থেকে আসা মাদক সেবিদের দ্বারা। তবে মাদকবিরোধী অভিযান পুলিশও করে। পুলিশের অভিযান ও দৃশ্যমান আছে। জেলরোড থেকে গাড়ি চুরির ঘটনাটি ঘটায় আমরা ধারণা করছি অপরাধীরা এখন অপরাধ সংগঠিত করার জন্য সিলেটের বাহিরে থেকে এসে কোন না কোন কলোনী বা বাসা বাড়িতে অবস্থান করছে। এ বিষয়ে পুলিশের আরও নজরদারি দরকার।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ি আইসি এস আই শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা নিয়ে আমরা কাজ করছি। অপরাধী গ্রেফতার করি জামিনে চলে আসে সেখানে পুলিশের কিছুই করার থাকেনা। তবে কাষ্টঘর সংলগ্ন মেইন রাস্তার দুই পাশে পুলিশের দুইটি টিম কাজ করে । অতিরিক্ত টিম মোতায়েন করা থাকে। আমরা জনবল বাড়ানোর চেষ্টা করছি।
সিলেট মহানগর পুলিশের( এডিসি মিডিয়া) ডিসি সাইফুল ইসলাম জানান, নগরবাসির নিরাপত্তায় পুলিশ কমিশনার স্যার সহ সবাই মাঠে কাজ করছে। ছিনতাই ও গাড়ি চুরি রোধ সহ আসন্ন ঈদুল ফিতর নগরবাসী যাতে স্বাচ্ছন্দে করতে পারে সে লক্ষে। তবে নাগরিকদের কাছ থেকে পুলিশের কাজে সকালে সহযোগিতা ও কামনা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin