শিরোনাম
সিলেটে গাড়ি চোর সিন্ডিকেটের টার্গেটে আড়ং এ আসা বিত্তশালীরা,,পুলিশী অভিযানে তিন ঘন্টায় চুরি হওয়া গাড়ি উদ্ধার যেমন উন্নয়ন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেচে থাকা ও বেড়ে ঊঠা– সিসিক প্রশাসক  শ্রীমঙ্গলে ৪৫পিস ইয়াবাসহ কারবারি আটক খেলাকে কেন্দ্র করে যুবক নিহতের তিন আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব – প্রতিমন্ত্রী মীর শাহে আলম কাজের কন্টাক না পেয়ে লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যাচার এলাকাবাসীর ক্ষোভ   দলীয় প্রতীকের নির্বাচন না হলে দেয়া হবে না দলীয় মনোনয়ন — প্রতিমন্ত্রী মীর শানে আলম সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; স্বাগত জানান সিসিক প্রশাসক ৩ মার্চ সিলেট এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শানে আলম বললেন আমি যতটুক জানি ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর এই সিলেট।   পটিয়ায় অটো টেম্পো সমবায়  সমিতির বিশেষ সাধারণ সভা ও   ইফতার মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

যেমন উন্নয়ন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেচে থাকা ও বেড়ে ঊঠা– সিসিক প্রশাসক 

স্টাফ রিপোর্টার / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

যেমন উন্নয়ন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেচে থাকা ও বেড়ে ঊঠা– সিসিক প্রশাসক 

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়া তার মৌলিক অধিকার , ছোটখাটো বিষয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা না পেয়ে সাধারণ নাগরিককে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আবারও কোন কোন ক্ষেত্রে স্থানীয় ক্লিনিক বা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকার পর রোগীদের চিকিৎসা দিয়ে তাকে ভাড়াটিয়া ডাক্তার এনে অথবা প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতলে স্থানান্তর করে তার কমিশন নেয়ার জন্য। এছাড়াও সিলেট নগরের হসপিটাল ও ক্লিনিক গুলোতে ভুল চিকিৎসায় শিশুসহ রোগী মৃত্যুর খবর এখন প্রতিদিনের ঘটনার মত। কিন্তু এসব যেন দেখার কেউ নেই। ঘটনা ঘটছে আর স্থানীয়ভাবে প্রভাবশালীরা বসে মৃত্যুর উপর ভিত্তি করে আর্তিক লেনদেন অর্থাৎ ক্লাসের মূল্য দিয়ে সমাধান হচ্ছে । কিন্তু কার্যত দায়ীদের বিরুদ্ধে হচ্ছে না কোন ব্যবস্থা। ঘটনা সবগুলো সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ক্লিনিক এবং হসপিটালে।  

 

তবে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব পরপর থেকে কাজ করে যাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে এরই ধারাবাহিকতায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যকর করতে পরিদর্শন শুরু করেছেন তিনি বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে। সেগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছেন।

প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে। তবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।

 

প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যাতে নগরবাসীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যেতে না হয় সেই লক্ষ্যে আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো সেবামুখী করার উদ্যোগ নিয়েছি।

 

আশা করি প্রত্যেক নাগরিক নিকটস্থ প্রাথমিক স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলো থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

 

বুধবার নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

 

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসক নগরীর ঘাসিটুলায় নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেসব সেবাকেন্দ্রে জনবল সংকট রয়েছে, বিশেষ করে যেগুলোতে চিকিৎসকের পদ শূন্য রয়েছে সেগুলোতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

 

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক একটি নগর গড়তে যেমন নানামুখী উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার সুযোগ দেওয়া। আমরা নগরবাসীর কাছে উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। ওসমান মিয়া মার্চেন্ট হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা, ডা. তাহমিনা মালিক, ডা. মুন্নী, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর সাগরদিঘির পাড়ে শ্বশানঘাট পরিদর্শন, রাস্তা, ড্রেন ও ফুটপাত পরিদর্শন করেন। এ সময় তিনি আবর্জনা রাস্তায় বা ড্রেনে না ফেলতে বাসার মালিকদের অনুরোধ জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ