শিরোনাম
আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব – প্রতিমন্ত্রী মীর শাহে আলম কাজের কন্টাক না পেয়ে লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যাচার এলাকাবাসীর ক্ষোভ   দলীয় প্রতীকের নির্বাচন না হলে দেয়া হবে না দলীয় মনোনয়ন — প্রতিমন্ত্রী মীর শানে আলম সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; স্বাগত জানান সিসিক প্রশাসক ৩ মার্চ সিলেট এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শানে আলম বললেন আমি যতটুক জানি ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর এই সিলেট।   পটিয়ায় অটো টেম্পো সমবায়  সমিতির বিশেষ সাধারণ সভা ও   ইফতার মাহফিল অনুষ্ঠিত জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা  সিলেটের যুক্তরাজ্য বিএনপি নেতা সোয়ালেহীন,মির্জা ও একরাম সহ ৩ নেতার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত  গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী 
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব – প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

#ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিসিকের অধীনে ওয়াসা স্থাপন প্রকল্পের পরামর্শ #সিসিকের সব জনবান্ধব প্রকল্প অনুমোদনের ঘোষণা #

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া::: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

 

৩ মার্চ মঙ্গলবার সকালে সিলেট নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আশ্বাস মূলক এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আমার মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব।

 

মীর শাহে আলম ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব এর দায়িত্ব পালন করায় আগে থেকেই প্রতিমন্ত্রীর পরিচিত হওয়ায় তিনি উদাহরণ দিয়ে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন , তেমনি রয়েছে রাষ্ট্রীয় কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা এম. সাইফুর রহমানর সঙ্গেও কাজ করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগরী। সিলেটের নাগরিকরা পাবেন সর্বোচ্চ সেবা।

 

তবপ সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশন কে নিজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মানুষ বুক ভরা আশা নিয়ে আমাদেরকে ভূমিধস বিজয় উপহার দিয়েছে। তাদের প্রত্যাশা ধারণ করেই আমাদেরকে পথ চলতে হবে।

 

সিলেটকে বাংলাদেশের নাম্বার ওয়ান দৃষ্টিনন্দন আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্থানীয় প্রতিমন্ত্রী সিলেটে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের দুজন মন্ত্রীও আছেন। আশা করি আমরা সবার সহযেগিতায় একটি সুন্দর নগর গড়তে পারব।

 

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

 

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মীর শাহে আলম রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ