দলীয় প্রতীকের নির্বাচন না হলে দেয়া হবে না দলীয় মনোনয়ন -- প্রতিমন্ত্রী মীর শানে আলম
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার ইঙ্গিত দিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শানে আলম।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন তিনি। বলেন সংসদে আইন পাস না হলে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে কোন সিদ্ধান্ত নেবে না মন্ত্রণালয়।
অন্তবর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে দিয়েছে। যে কারণে দলীয় প্রতীকের আইনগত ভিত্তি নেই।
দলীয় প্রতীকের নির্বাচন না হলে দেয়া হবে না দলীয় সে ক্ষেত্রে জনপ্রিয় যারা তারাই বিজয়ী হবে এমনটাই বলেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে চান প্রধানমন্ত্রী এ মেসেজ দিয়ে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পাশ খাটিয়ে বলেন, যদি নির্দলীয় নির্বাচন হয় সেখানে কারা নির্বাচন করবে তা সরকারের আমলে নেয়ার প্রয়োজন নেই।
প্রতিমন্ত্রী সিলেটে পৌঁছে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে গতি আনতে একের পর এক বৈঠক করছেন সংশ্লিষ্টদের সাথে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী স্থানীয় সংসদ সদস্যগণ ও সরকারি কর্মকর্তা বৃন্দ এবং সরকার দলীয় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin