শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

68

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী 

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম। ডিজিটালের এই যুগে সংবাদপত্রের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। দ্রুততম সময়ে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে অনলাইন নিউজ পোর্টালগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । 

 

তিনি আরও বলেন, দ্রুত সংবাদ দেওয়ার প্রতিযোগিতায় যেন খবরের সত্যতা ও বস্তুনিষ্ঠতা হারিয়ে না যায় সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।  পহেলা মার্চ শনিবার সিলেটের একটি চাইনিজ বাংলা পার্টি সেন্টারে সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বলেন।

 

 

সিলেটে্র অনলাইন প্লাটফর্মের জন্য প্রিয় উপস্থাপিকা ও প্রেস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা হ্যাপি জান্নাত ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, দৈনিক প্রভাতবেলা সম্পাদক ও প্রকাশক কবির আহমদ সোহেল, দোকান বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী হেলাল চৌধুরী, বাউল শিল্পী বিরহী কালামিয়া, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক ঢাকার ডাক পত্রিকার সিলেট ব্যুরো চীফ , অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, মেসার্স ইনতিয়াজ আলী হার্ডওয়্যারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো: ইনতিয়াজ আলী,

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো: ফখর উদ্দিন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ