শিরোনাম
ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান  শাবিপ্রবিতে মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্টের ইফতার মাহফিল এবং ২০২৬-২০২৭ সেশনের কমিটি গঠন অনুষ্ঠিত হয়। সিলেটে ট্রাকের ধাক্কয়  পুলিশ কর্মকর্তা আতিক নিহত আহত সোহেল রানা হাসপাতালে  ট্রাক সহ ড্রাইভার হেলপার পুলিশ হেফাজতে  সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের  মেধা-প্রজ্ঞা দেখে অভিভূত ভারতীয় হাই কমিশনার অনিরুদ্ধ দাস
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ।

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ।

 

স্টাফ রিপোর্টার:: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। আরিফুল হক চৌধুরী বলেছেন, যে কোনো মূল্যে সরকারি সম্পদ রক্ষা করতে হবে। কোন বালু মহাল কিংবা পাথর কোয়ারি থেকে কোনভাবেই চোরাইপথে বালু পাথর উত্তোলন করা যাবে না। নির্বাচন মুহূর্তে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়ার যে কথা বলেছি সেটা বাস্তবায়ন করতে আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। গোয়াইনঘাটের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম যাতে দ্রুত শুরু করতে পারি সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

তিনি শনিবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মো. আব্দুল্লাহ আল নোমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন, গোয়াইনঘাটের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ