গোয়াইনঘাটর ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন? ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডালারপার নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে নদী থেকে বালু লুটপাট করে আসছে।
অভিযোগে বলা হয়েছে, এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন কথিত বালু খেকু ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ডালারপার গ্রামের উসমান গনি স্বপন। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় প্রশাষন কে ম্যানেজ করে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে ও প্রতিটি গাড়ি থেকে ৫০০/৬০০ টাকা করে নিচ্ছে স্বপন গং। স্থানীয় ভাবে প্রভাব কাটিয়ে নদীর দুই পাশের বসতবাড়ী রাস্তা স্কুল মসজি সহ স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রহস্যজনক কারণে প্রশাসন কোন হস্তক্ষেপ নিচ্ছেন না কেন? এ নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
এ বিষয়ে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের বিট অফিসার অমিত সিংহ বলেন, তিনি নিজে বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin