সিলেটে ট্রাকের ধাক্কয় পুলিশ কর্মকর্তা আতিক নিহত আহত সোহেল রানা হাসপাতালে ট্রাক সহ ড্রাইভার হেলপার পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক : সিলেটে সড়ক প্রাণ গেল মো. আতিকুর রহমান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এর। অন্য আরেক পুলিশ কর্মকর্তা এসআই সোহেল রানা আহত হয়ে চিকিৎসাধীন আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনিও জৈন্তাপুর থানা পুলিশের কর্মরত।
নিহত আতিক সিলেটের জৈন্তাপুর থানায় কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো: শামসুল হকের পুত্র । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২ টায় জৈন্তাপুর থানাধীণ ৪নং দরবস্ত ইউনিয়নের অর্ন্তগত টেংরা বারাইকান্দি নামক স্থানে সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে সিলেটগামী রেজিঃ চট্ট মেট্রো-ট-১২-০৯৯২ নাম্বারের একটি বালু বোঝাই ট্রাক,পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরহী এএসআই/ সোহেল রানা- এবং এএসআই/আতিকুর রহমান ছিটকে পড়ে। এ ঘটনায় এসআই আতিকুর রহমান গুরুতর আহত হন।
আতিক কে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে শুক্রবার বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক এস আই আতিকুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সত্যতা স্বীকার করে, জৈন্তাপুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর বিদ্যুৎ পুরকায়স্থ জানান,এ ঘটনায় জড়িত ট্রাক থানা হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্ট মেট্রো-ট-১২-০৯৯২ নাম্বারের ট্রাক গাড়িসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকৃত বলেন ড্রাইভার মঞ্জুর হোসেন (৪১), পিতা-মৃত আঃ বারেক, সাং-উত্তর নেওয়াজপুর, থানা-দাগন ভূঁঞা, জেলা-ফেনী এবং হেলপার ২। ফয়সাল (২১), পিতা-মোঃ ফজলু, সাং-দাউদফুল চৌধুরী বাড়ী, জাহাঙ্গীর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী।