শিরোনাম
সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান  শাবিপ্রবিতে মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্টের ইফতার মাহফিল এবং ২০২৬-২০২৭ সেশনের কমিটি গঠন অনুষ্ঠিত হয়। সিলেটে ট্রাকের ধাক্কয়  পুলিশ কর্মকর্তা আতিক নিহত আহত সোহেল রানা হাসপাতালে  ট্রাক সহ ড্রাইভার হেলপার পুলিশ হেফাজতে  সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের  মেধা-প্রজ্ঞা দেখে অভিভূত ভারতীয় হাই কমিশনার অনিরুদ্ধ দাস জোছনা দিয়ে ঘর রাঙাবো  তাছলিমা আক্তার মুক্তা
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 

স্টাফ রিপোর্টার / ৫৩ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর প্রশংসা করেছেন জাতীয় সংসদে স্বাধীনতা উত্তর সিলেটের প্রথম বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।  ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে।’

 

তিনি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ছোট ভাই হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আমার অনুরোধ তিনি প্রশাসক হবেন না। তিনি কাইয়ুম চৌধুরী থাকবেন। তিনি প্রশাসক হলে তার মধ্যে প্রশাসকের ভাব এসে যেতে পারে। আমি এটা চাই না। আমি চাই আমরা যারা জনগণের সেবার সুযোগ পাব তারা যেন জনগণের ভাষা বুঝি এবং জনগণের ভাষায় কথা বলি। আমরা জনগণকে যেন স্টাডি করতে পারি, রিড করতে পারি এবং জনগণের প্রয়োজনটাকেই যেন সম্মান দেখাতে পারি।’

 

মাহফিলে সিটি কর্পোরেশনের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনে জনগণ তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। অনুরূপভাবে শফিকুর রহমান জাতীয় সংসদের সিলেটের প্রথাম বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন। এই মহান সংসদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করে। আমাদেরকে সেই প্রত্যাশা পূরণ করতে হবে।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেণ, এই নগরীর যে দায়িত্বটুকু পেয়েছি সেই দায়িত্ব পালনে যথাযথভাবে পালনে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আশা করি আগামী দিনে সবার সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নগরী গড়ার পথে এগিয়ে যাব।

 

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন নূরের সভাপতিত্বে মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও ওকাব’র সাবেক প্রেসিডেন্ট এম মোখলেসুর রহমান চৌধুরী, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি পারভিন এফ চৌধুরী, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক মো. আব্দুর রকিব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ রায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ।

 

সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট নগর শাখার ইফতার মাহফিলে যোগ দেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ