সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা-প্রজ্ঞা দেখে অভিভূত ভারতীয় হাই কমিশনার অনিরুদ্ধ দাস
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানব গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার এক মহান দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান। সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) , এর কার্যালয় পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। জিডিএফ’র কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েই তারা বসে নেই। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম করে যাচ্ছে। তাদের মেধা-প্রজ্ঞা দেখে আমি অভিভূত।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জিডিএফ’র উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, উপদেষ্টা ডাঃ মিফতাহুল হোসেন সুইট। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক।
উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, শিক্ষক সরুপা বেগম, মলয় রায়, ফয়জুল হাসান ফারহান, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ।
ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা, মনোবল ও শিক্ষার প্রতি আগ্রহের প্রশংসা করেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন । বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin