প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর শিষ্য সাবেক মেয়র আরিফের পর প্রশাসক হলেন আরেক শিষ্য কাইয়ুম চৌধুরী
# সিলেট সিটিতে দায়িত্ব গ্রহণ বুধবার#
এমদাদুর রহমান চৌধুরী জিয়: সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত মাননীয় প্ৰশাসক (মেয়রের দায়িত্ব) আব্দুল কাইয়ুম চৌধুরী আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন।
এরপর তিনি সাংবাদিকগণের সাথে মতবিনিময় করবেন।এর আগে সকাল ১১টয় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে ত দায়িত্ব গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সচিবালয়ে। এসময় আব্দুল কাইয়ুম চৌধুরী সহ ছয় সিটির প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি।
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির এক সময়ের দপ্তর সম্পাদক। আব্দুল কাইয়ুম চৌধুরী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আমলে ছিলেন রাজনৈতিক সচিব।
আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত সিলেটে বিএনপির আন্দোলন-সংগ্রামের সমন্বয়কারী ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করেন যথাযথভাবে।
বিগত চারদলীয় জোট সরকারের আমলে আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এর পরিচালকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
সিলেট ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কারা নির্যাতিত বিএনপি' নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী। মনোনয়ন না পেয়েও দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করেন নিরলস ভাবে। দায়িত্ব পালন করেন সিলেটের সবকটি আসনে সমন্বয়ক হিসেবে গেল নির্বাচনে। 
তার নিজ আসন সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে বিজয় করতে কাজ করেন দলীয় প্রার্থীকে । কাইয়ুম চৌধুরীর নিজ এলাকা তেতলির পার্শ্ববর্তি গ্রাম সিলামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শশুর বাড়ি । এবং নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহির মাজার জিয়ারত করে ঐদিন সিলেট ৩ আসন দক্ষিণ সুরমার সিলাম শ্বশুরবাড়িতে গিয়ে জামাতা হিসেবে দাবি করেন ভোটারদের কাছে ভোট দিতে ধানের শীষে ।
সেই থেকে কাইয়ুম চৌধুরী সহ যাদের বাড়ি সিলেট -৩ নির্বাচনী এলাকায় সেই সব দলীয় নেতারা ধানের শীষ প্রতীক বিজয়ী করতে প্রেস্টিজ ইস্যু মনে করেন। প্রতীক পরাজিত হলে রাজনৈতিক ইমেজ সংকটে পড়তে পারেন এমন ধারণা যাদের কাছে ছিলো তাদের একজন ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। একদিকে জেলা বিএনপির সভাপতি অন্যদিকে নির্বাচনী সমন্বয়ক। তারেক রহমানের (জামাতার) দাবি যেমন পূরণ হয়েছে তেমনি ধানের শীষ বিজয়ে ইমেজ সংকট থেকে রক্ষা পেয়েছেন কাইয়ুম চৌধুরী সহ সেখানকার বিএন পির রাজনৈতিক নেতারা।
রাজনৈতিক অঙ্গনে কথা রয়েছে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক শিষ্য সিলেট নগরবাসীর উন্নয়নের রূপকার সিলেট সিটি কর্পোরেশনের টানা একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্থলভিষিক্ত হচ্ছেন প্রয়াত অর্থমন্ত্রীও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের আরেক শিষ্য আব্দুল কাইয়ুম চৌধুরী। আব্দুল কাইয়ুম চৌধুরী দক্ষিণ সুরমার ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin