ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে র্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১
ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব সূত্রে জানা যায়, বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাব চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি, বৈদেশিক মুদ্রা পাচার ও প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নং ইউনিয়নের সুকানপুকুরী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল মিয়া সুকানপুকুরী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin