শিরোনাম
গৌরীপুরে নাবালিকা ধর্ষন মামলার ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ গোবিন্দগঞ্জে সেফটি টাংকি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা থানায় অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার সিলেটে পেশাদার সাংবাদিকের স্মার্ট ফোন চুরি  সিলেটে ইয়াবা ব্যবসায় জড়িত হচ্ছে উঠতি বয়সী যুবক-যুবতী,সীমান্তে আটক মাদক কারবারি  আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব— বাণিজ্যমন্ত্রী  মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩ তাহিরপুর থানার দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ সদর দপ্তর
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সেফটি টাংকি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৬২ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

গোবিন্দগঞ্জে সেফটি টাংকি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

 

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটি ট্যাংকি থেকে নুরমা (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে  উপজেলার তালুককানুপুর ইউনিয়নের  সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।নিহতের বাবা নজরুল ইসলাম জানান, দুপুরে দিকে তার মেয়ে নিজ বাড়ি থেকে নিখোঁজ হ

 

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে পালিয়ে গেছে।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।এ  ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ