শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত নারী আসনে নাজমা আক্তারের নাম ব্যাপক আলোচনায়। মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে  সিলেট ডায়াবেটিক হসপিটালের ফুলেল শুভেচ্ছা ইতিবাচক দিক হচ্ছে- আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত–বাণিজ্যমন্ত্রী জৈন্তাপুরে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার:যেন দেখার কেউ নেই এতিম শিশুদের হাতে মুসলিম হ্যান্ডসের ভালোবাসার রমজান উপহার* সিলেটে আন্ত:ফসল চাষে স্বাবলম্বী প্রান্তিক কৃষকরা।। বিশ্বম্ভরপুরে ভুট্টার বাম্পার ফলন আওয়ামী লীগের ৫ নেতা ,,,,,,,,কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের রমজান উপহার প্রদান সিলেটে আদালতের মামলা তোলে নিতে বাদিনীর পরিবারের উপর হামলা হরিরামপুরে ফুলের ভালোবাসায় সিক্ত -মোল্লা শাহিন। 
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ইতিবাচক দিক হচ্ছে- আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত–বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১০০ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ইতিবাচক দিক হচ্ছে- আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত–বাণিজ্যমন্ত্রী

 

 

# যেসব বিষয় সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেগুলো বাস্তবায়নে কাজ করতে চাই#

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: :: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী বাংলাদেশের মর্যাদার আসন খ্যাত আধ্যাত্মিক নগরী সিলেট ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে- আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।’

 

 

 

 

আজ (শুক্রবার) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

সিলেট নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা আমি দীর্ঘ নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে উল্লেখ করেছি। যেসব বিষয় সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেগুলো বাস্তবায়নে কাজ করতে চাই। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’

 

 

 

 

 

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে।’

 

 

 

মন্ত্রী বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে । আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে।’ তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে।’

 

 

 

এ সময় সিলেট- ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম,

 

 

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সিলেট ১ আসনের বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী সামাজিক ও সাংস্কৃতিক এবং বিএনপির নির্বাচনী জোটের শরীক দল গুলোর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ