আওয়ামী লীগের ৫ নেতা ,,,,,,,,কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় কার্যালআয়ে সমাবেশ ও মিছিল করার অপরাধে স্থানীয আওয়ামী লীগের ৫ নেতা ,,,,,,,,কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । সরদার মোরছালিম বাবলা স্টাফ রিপোর্টার দিনাজপুর,,,,,,,

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আকতার হোসেন(৭০),পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। ডা. সাজ্জাদ হোসেন,(৫৫) পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডা. গৌরাঙ্গ সরকার(৫৫),আওয়ামী লীগের সদস্য তোজাম্মেল হোসেন(৫০)। সাবেক বাস মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটার। মোঃ বাবুল হোসেন(৫০) আওয়ামীলীগ সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রায় শতাধিক আওয়ামী লীগ নেতা কর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে অবস্থান করছিলেন। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর গেটে মিছিল করেন। অতঃপর দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় গ্রেফতারকৃতরা অবস্থানকালে ওসি’র নেতৃত্বে পুলিশ দল এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। 
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতের প্রেরণ করা হয়েছে এটিএম জোবায়েদ উর রহমান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin