শিরোনাম
শেরপুরে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের ধানের শীষের সমর্থনে স্মরণকালের বৃহৎ মিছিল ক্ষমতা চাইতে আসিনি, আপনাদের পাশে থাকতে এসেছি: খন্দকার মুক্তাদির এস আই আব্দুর রহিম জিবান সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনি আচরণবিধিঅবহিতকরণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা  সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা  সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  হৃদরোগে আক্রান্ত হয়ে বিভাগীয় মানবাধিকা কর্মী তোফাজ্জল হোসেন (মোস্তফা) এর ইন্তেকাল ভৈরবে শোকের ছায়া,,,, নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি সিলেটে আক্রমনাত্মক বিএনপি- জামায়াত
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শেরপুরে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই

স্টাফ রিপোর্টার / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুরে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সদর উপজেলার দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও জোরপূর্বক সিল দেওয়ার ঘটনায় চারজন আটক। একজনকে তিন বছরের কারাদণ্ড ও জরিমানা।

 

শেরপুর সদর উপজেলার দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও জোরপূর্বক সিল দেওয়াকে কেন্দ্র করে ৪ জনকে আটক করেছে প্রশাসন। এর মধ্যে একজনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সদর উপজেলার পৌরশহরের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদরের চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

আটকদের মধ্যে মো. মাসুদ নামের একজনকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন যুগ্ম জেলা জজ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তানবীরা আহমেদ। আর বিল্লাল হোসেন নামের একজনকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিবরাত চৌধুরী। আটক অপর দুজন পুলিশ হেফাজতে আছেন।

 

নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় ৪০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে ভোট গ্রহণ স্বাভাবিক হয়েছে।’

 

অপরদিকে সদর উপজেলার হেরুয়া বালুরঘাট কেন্দ্রে দাঁড়িপাল্লা ও মোটরসাইকেল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আল আমিন ও আলম মিয়া আহত হন। এছাড়া মোটরসাইকেল সমর্থকদের হামলায় ধানের শীষের একজন সমর্থক আহত হন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ