শিরোনাম
পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের ধানের শীষের সমর্থনে স্মরণকালের বৃহৎ মিছিল ক্ষমতা চাইতে আসিনি, আপনাদের পাশে থাকতে এসেছি: খন্দকার মুক্তাদির এস আই আব্দুর রহিম জিবান সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনি আচরণবিধিঅবহিতকরণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা  সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা  সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  হৃদরোগে আক্রান্ত হয়ে বিভাগীয় মানবাধিকা কর্মী তোফাজ্জল হোসেন (মোস্তফা) এর ইন্তেকাল ভৈরবে শোকের ছায়া,,,, নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি সিলেটে আক্রমনাত্মক বিএনপি- জামায়াত দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোটের বার্ত  –সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ # কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তন চাইলে গণভোটে ইতিবাচক ফলাফলের তাগিদ#
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার / ১৩ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::

ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (নির্বাচনী এলাকা ১৪৬ ময়মনসিংহ-১ হতে ১৫৬ ময়মনসিংহ-১১) মোঃ সাইফুর রহমান ময়মনসিংহের নাগরিকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেরিত এক বার্তায় জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও শান্তিপ্রিয় জনপদ হিসেবে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইনশৃঙ্খলা সহ জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সমন্বিত ও শক্তিশালী ‘ফোর্স ডেপ্লয়মেন্ট প্ল্যান’ বা বাহিনী মোতায়েন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

 

এই পরিকল্পনা অনুযায়ী জেলার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব এর টহল দল সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবে। অধিকতর স্পর্শকাতর কেন্দ্রগুলো চিহ্নিতপূর্বক সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

 

 

শান্তি-শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ প্রতিটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এমতাবস্থায় নির্বাচনি আচরণবিধি যথাবিহিত অনুসরণ এবং ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনে প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

 

ময়মনসিংহ জেলার সকল সম্মানিত নাগরিককে গুজবে কান না দিয়ে এবং যেকোনো প্রকার সহিংসতা এড়িয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে আপনার অংশগ্রহণ এবং সহযোগিতা আমাদের কাম্য। আসুন, আমরা সকলে মিলে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সফল করি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ