এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই - এসএম জিন্নাহ কবীর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন ( ঘিওর, দৌলতপুর ও শিবালয় ) তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে প্রতিনিয়তই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম জিন্নাহ কবীর।
এ সময়ে এসএম জিন্নাহ কবীর নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশে বলেন . দেশের চলমান সংকট নিরসন, জনমনে শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষের কোন বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)। দেশের যত উন্নয়ন হয়েছে তা বিএনপি সরকারের আমলেই হয়েছে ।
তিনি আরো বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ-ভয়হীন সমাজ বিনির্মাণ করতে চায় বিএনপি এবং মানিকগঞ্জকে সন্ত্রাস,চাঁদাবাজ,কিশোরগং ও মাদকমুক্ত আধুনিক নগরায়ন রুপান্তরিত করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin