রাজশাহীতে র্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী প্রতিনিধি::
( ০৩ ফেব্রুয়ারি ২০২৬ )রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব-৫। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানস্থল থেকে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব সদস্যরা স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকা তল্লাশি করেন। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের বস্তা এবং একটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় ওপরোক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।
[video width="848" height="476" mp4="https://sylhetbuletin.com/wp-content/uploads/2026/02/Messenger_creation_2826449517692027.mp4"][/video]
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin