মানিকগঞ্জ -২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন মানিকগঞ্জ -২ ( সিংগাইর – হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারিয়া, হাটিপাড়া ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
তার ই অংশবিশেষ হিসেবে হরিরামপুর উপজেলার দড়িকান্দি সারোয়ার হোসেন আইডিয়াল হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বয়ড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবু এর সভাপতিত্ব অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার ও সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,২ নং সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা'দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) ও যুগ্ন আহ্বায়ক জাহিদুর রহমান তুষার,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রানা বাবু।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বয়ড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজহার আলী ও বয়ড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর লাভলু প্রমূখ।
সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে সর্বাত্ন কাজ করতে হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin