শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থায় কাস্টম গুরুত্বপূর্ণ স্তম্ভ — সৈয়দ মুসফিকুর রহমান

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

10

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থায় কাস্টম গুরুত্বপূর্ণ স্তম্ভ — সৈয়দ মুসফিকুর রহমান

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,:: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর এয়ারপোর্ট রোডের বড়শালায় উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা) সৈয়দ মুসফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক।

 

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুসফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আদায়েই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, যাত্রীসেবা, চোরাচালান ও মাদক প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থায় কাস্টমস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের মোট রাজস্ব আয়ের একটি বড় অংশ কাস্টমসের মাধ্যমে সংগৃহীত হয়, যা জাতীয় বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি ভূমিকা রাখে। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম নিয়ন্ত্রণ, অবৈধ পণ্য, ভেজাল ও নকল সামগ্রী এবং মাদকদ্রব্য প্রতিরোধের মাধ্যমে কাস্টমস জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ কাস্টমস ব্যবস্থাপনার ফলে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

সভাপতির বক্তব্যে কমিশনার খন্দকার নাজমুল হক আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সঠিক পণ্য ঘোষণা প্রদানের আহ্বান জানান।

 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উপ-কমিশনার সম্প্রীতি প্রামানিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদাত।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ