দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণমাধ্যমের অধিকার আর গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন-
শামসুজ্জামান দুদু আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী গণতন্ত্র আর গণমাধ্যমের বিষয়ে আপোষহীন বেগম খালেদাজিয়া'র মৃত্যতে দোয়া ও আলোচনা।
প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র দল সভাপতি বিএনপির ভাইস- চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি ছিলেন ৮০'র দশকের জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতি আবুল কাশেম চৌধুরী,সাবেক ভাইস চ্যান্সেলর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় ড. অধ্যাপক, আব্দুল লতিফ মাসুম,দি নিউ নেশন সাবেক সম্পাদক মোস্তাফা কামাল মজুমদার, অতিরিক্ত বার্তা সম্পাদক বাংলাদেশ প্রতিদিন মোঃমোদাব্বের হোসেন, সাবেক জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃশাহজাহন মিয়া সম্রাট, জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সহ সাংগঠনিক সম্পাদক বেলাল আহম্মেদ, বিআরজেএ সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, যুগ্মমহাসচিব ইমরান আহম্মেদ, সাংগঠনিক সচিব তাজুল ইসলাম,শাহরুল ইসলাম রকি নুরুল ইসলাম কাইয়ূম প্রমুখ। সভাপতিত্ব করেন বিআরজেএ চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী।পরিচালনা করেন মহা-সচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অতিথি বলেন গণতন্ত্র আর গণমাধ্যম বান্ধব হওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া সমগ্র বিশ্বে আপোষহীন হিসাবে বিবেচিত। মহান আল্লাহ্ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তিনি বলেন মানুষের গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রত নিশ্চিত করতে শহীদ জিয়া ও দেশনেত্রী যেমন আপোষহীন ছিলেন। ঠীক তেমনি তাদের উত্তরাধিকার তারেক রহমান আপোষহীন। তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রাসী চক্রে সাথে আপোষ না করায় দেশনেত্রীকে জুডিশিয়াল সাজা খাটতে হয়েছে। তিনি বলেন ১২ফেব্রয়ারী২৬ গণতন্ত্র প্রতিষ্ঠার মজলুম দেশনেত্রী উত্তরাধিকার মজলুম তারেক রহমানের আহবানে সাড়া দিবে। আবুল কাশেম চৌধুরী বলেন দেশকে আধিপত্যবাদ মুক্ত গণতন্ত্র আর গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল পেশার পরিবেশ নিশ্চিত করবেন। সকাল বন্ধ মিডিয়া খুলে দেবেন। নিহিত সাংবাদিকদের হত্যার বিচার করবেন। তিনি বলেন আজকে সম্মৃদ্ধ ও নাগরীক অধিকার নিশ্চিত করবেন। সাবেক ভিসি ড.আব্দুল লতিফ মাসুম বলেন জাতির ক্রান্তিকালেই শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগ্রাসনের কাছে আপোষ করেন নাই। তিনি বলেন জনাব তারেক রহমান কোন অপরাধের কাছে মাথানত করবে না ইনশাআল্লাহ। সভাপতি মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন ২০০০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী, আনোয়ার জাহিদ,আব্দল কাদের মোল্লা,কে দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) গঠন করেন। আমাকে দায়িত্ব দিয়ে বলে ছিলেন এই স্বাধীন সার্বভৌমের সঠিক চিত্র মফস্বল এর সাংবাদিকদের কাছে রাষ্ট্র পরিচালনার সময় চাইলে যেন পায়। দেশনেত্রী বলেছিলেন শহীদ জিয়া যেমন জাতীয় প্রেসক্লাবের জায়গা বরাদ্দ দিয়ে বলে ছিলেন মজলুৃম মানুষের আশ্রয়স্থল মফস্বল এর সাংবাদিকদের এটা স্মরণ রাখার কথা বলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin