শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেটে শাহজালাল (রহ) শাহপরান( রহ:) এর মাজার জিয়ার শেষে শ্বশুরবাড়ির ভালোবাসা ও দোয়া নিয়ে তারেক রহমানের নির্বাচনীশুরু জনসভা  

স্টাফ রিপোর্টার / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

73

# প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি আবার শুরু হবে#

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের অন্যান্য স্থানের চেয়ে ভিন্নধর্মী এক স্লোগান শুনতে অভ্যস্ত হন সিলেটে এসে ।  নির্বাচনী জনসভায় যোগ দেয়ার খবর শোনার পর থেকেই নির্বাচনী প্রচারণায় , প্রচার মিছিলে যে স্লোগানটি যোগ হয়েছিল সেটি হল ”দুলাভাই আসছে খুশি খুশি লাগছে “” সেটি তিনি আসার পর ও শুনতে পেয়েছেন। গত রাতে বিমান যোগে সিলেটে আসার পর সরাসরি চলে যান হযরত শাহজালাল( রহ) এর মাজার শরীফ জিয়ারতে , সেখান থেকে শাহ পরান( রহ:) এর মাজার শরীফ জিয়ারতে। 

 

যাওয়ার পথে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সড়কের দুপাশে জড়ো হন হাজারো মানুষ। তারেক রহমানও বাসের ভেতর থেকে কর্মী-সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের সময় নামাজের স্থানে দুই রাকাত নফল নামাজ আদায় করেন ।

পরে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবরে ফাতেহা পাঠ করার পাশাপাশি মোনাজাতে শরিক হন। ইসলমী ঐক্যজোটের চেয়ারম্যান এমএ রকীব মোনাজাত পরিচালনা করেন।

দুই ওলীর মাজার জিয়ারত শেষ করে তারেক রহমান চলে যান সিলেটের দক্ষিণ সুরমা ঊপজেলার সিলাম শ্বশুরবাড়িতে। সেখানে হয় দোয়া। দোয়া পরিচালনা করেন সিলেট ৩ আসনের ধানের শীষের প্রার্থী এম এ মালেক।

এ সময় তারেক রহমান বলেন , জোবাইদা আপনাদের সন্তান হলে আমিও আপনাদের সন্তান। শ্বশুর বাড়ির লোকজনের কাছে দাবীজানান ধানের শীষ বিজয়ী করার।

এ সময় সেখানে ছিল অন্যরকম দৃশ্য রাস্তায় রাস্তায় তুরণ নির্মাণ করেছিল তারেক রহমান ও শ্রী জোবাইদা রহমানের ছবি সম্বলিত।

বেশ কয়েকটি গেইট ছিলো তাদের ছবি দিয়ে। এলাকাবাসী ও যেন নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছিল বাড়িটিকে। প্রশাসনের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন ও স্থানীয় ভলান্টিয়ার ছিল নিরাপত্তার দায়িত্বে যার যার মত করে।

 

তবে কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম ঘটেছে প্রশাসন ছাড়া কিছু ছেলেদের নিরাপত্তা বলয় ঢুকতে দেয়নি অনেক পরিচিতজন কে। আবার কেউ কেউ বাধা সৃষ্টি করেছে মিডিয়াকর্মীদের কে। তবে এসব ঘটেছে প্রশাসনের অনুপস্থিতিতে।

সব মিলিয়ে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে  সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে  ছিল এক নিশ্চিদ্র নিরাপত্তা।

নিয়মিত নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তারও ব্যবস্থা ছিল তাদের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া ডিসি উত্তর মামা সাইফুল ইসলাম।

স্পেশালি পুলিশ, সিআরটি, ডিবি, রেপিড একশন ব্যাটালিয়ন, সর্বোপরি

Chairperson Security Force)- মুল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

 

দলের রীতি মেনে ২২ জানুয়ারী সিলেট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে নামবেন তারেক রহমান । তাই আগের দিন ২১ জানুয়ারি রাতে সিলেটে দুই ওলির মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ির লোকজনের শ্বশুর বাড়ির লোকজনের ভালোবাসা ও দোয়া নিয়ে আসেন।

 

শ্বশুরবাড়িতে তারেক রহমান বলেন, শুধু দুলাভাইয়ের জন্য নয় বোনের জন্য খবর নিতে হবে।

এ সময় তিনি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি আবার শুরু হবে।

শ্বশুরবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও জোবাইদা রহমানের মরহুম মরহুমা স্বজনদের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। তারেক রহমান সহধর্মিনী সহ রাত্রি যাপন করেন গ্র্যান্ড সিলেট এ।সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়বাদী দলের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রথম নির্বাচনী জনসভা শুরু করেন সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। সেখানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

বিএনপির প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারনা শুরু করেন জিয়াউর রহমান।

 

১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেটে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

 

পিতা = মাতার উত্তরাধিকারী হিসেবে তারেক রহমান ও এর ধারাবাহিকতা বজায় রেখে

 

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করায় দল ও দলের বাহিরে সাধারণ ভোটার ভক্ত , অনুসারী সহ সকলেই আনন্দিত।  পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ হাজার মানুষের সিন্নির আয়োজন করা হয়েছে তারেক রহমানের শ্বশুরবাড়িতে। 

তবে সেখানে দেখা হয় কুলাউড়া সরকারী ডিগ্রী কলেজ থেকে ছাত্রদল প্যানেলের সাবেক নির্বাচিত জি এস লন্ডন প্রবাসী জিল্লুর রহমান রওশন এর সাথে তিনি জানান, প্রবাসীরা দেশে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য ফয়েজ আহমদ এর সাথে কথা হয় তারেক রহমানের শ্বশুরবাড়িতে জানা যায়, দেশ গঠনে বিএনপি’র পরিকল্পনা বাস্তবায়নে তৃণমূলের কাজ করছে যুবদল, মৌলভীবাজার প্রয়াত এম সাইফুর রহমানের আসন সহ সবকটিতে ধানের শীষের প্রার্থী বিজয়ী করতে নিরলস পরিশ্রম করছে যুবদল।

 

কথা হয় সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার বিএনপি’র শীর্ষস্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে।   এমন লোকদের সাথেও দেখা হয় সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সেখানকার আব্দুল ওয়াহিদ ( ৬০) যিনি সাধারণ ভোটার ধানের শীষের ভক্ত এবং বয়স্ক তিনি জানান তারা একসাথে কয়েকজন এসেছেন। ভোরে আলীয়া মাঠের জনসভায় আসতে পারবেন না বলে রাত্রি যাপন করেন আলীয়া মাদ্রাসা মাঠে। সেখান থেকে তারেক রহমানকে এক নজর দেখতে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজারে গিয়ে বেশি ভীড় থাকায় এবং তারা বয়স্ক হওয়ায় ধাক্কাধাক্কির সইতে পারেন নি । চলে আসেন তারেক রহমানের শ্বশুর বাড়িতে তাদের মনের ইচ্ছা এখানে মানুষ কম থাকতে পারে কাছাকাছি দেখার সুযোগ হবে। এমন ধারনা থেকেই এখানে আসেন বলে জানান। তবে শ্বশুরবাড়িতে ও মানুষ বেশি হলে কি হবে কাছে থেকে দেখতে পেরে তাদের মনের আশা পূরণ হয়েছে বলে জানান আব্দুল ওয়াহিদ।

এতে করে বুঝা যায় , তারেক রহমানের আগমন সিলেট মহানগর এলাকার দক্ষিণ সুরমা উপজেলার সিলামপুরে শ্বশুরবাড়িতে হলেও সেখানেও ভিড় জমিয়েছিলো সিলেট বিভাগের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সাধারণ ভক্তবৃন্দ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ