শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

84

অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর,জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিয়ারগাঁও নামক এলাকায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশৈাধিত ২০১৯) এর আলোকে আজ ১৯ জানুয়ারি সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । 

 

উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের ধারা ৫(২) এর ব্যত্যয় ঘটিয়ে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইটভাটা স্থাপনপূর্বক মাটি সংগ্রহের অপরাধে মেসার্স এমকেডি ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস কর্তৃক ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয় । একইসাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ