শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

মাদক, অবৈধ যান চলাচল ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভালুকা প্রশাসন

স্টাফ রিপোর্টার / ৭৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মাদক, অবৈধ যান চলাচল ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভালুকা প্রশাসন

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। টহলের পাশাপাশি বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, মাদক সেবন ও মাদক ব্যবসা, অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র অটো, সিএনজি ও অন্যান্য যানবাহন পার্কিং করে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সড়ক বা সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, অন্যের জমি দখল, অবৈধভাবে মাটি কাটা, পেশিশক্তি প্রদর্শন করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লিখিত অপরাধসমূহ দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অপরাধীদের আইনভঙ্গ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

 

এ বিষয়ে এক বার্তায় ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম সফল করতে সাধারণ জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

 

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত টহল ও কঠোর নজরদারির মাধ্যমে ভালুকায় অপরাধপ্রবণতা কমবে এবং জনসাধারণ নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ