শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামে এতিমা ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

9

কুড়িগ্রামে এতিমা ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

 

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি :: উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় শীত মারাত্মকভাবে জেঁকে বসেছে। প্রতিদিন তাপমাত্রা কমতে থাকায় এ জনপদে বেড়েছে শীতের তীব্রতা।

 

সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে রবিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী সহস্রাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।

 

জেলার সদর উপজেলার পাঁচগাছীতে ১টি ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩টি মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ঠাকুরগাঁ আব্দুর রাজ্জাক।
এতে রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, ব্যবস্থাপক উলিপুর পূবালী ব্যাংক আশরাফুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও ব্যবস্থাপক চিলমারী উপশাখা মেহেদী হাসান মুরাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে প্রচন্ড শীতের দাপট দেখা দিয়েছে। এতে কুড়িগ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কথা বিবেচেনা করে পুবালী ব্যাংকের কেন্দ্রীয় সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হলো।প্রয়োজন অনুযায়ী এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ