শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকান্ড নিয়ে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জেলা পুলিশের

স্টাফ রিপোর্টার / ৮২ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

71

সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকান্ড নিয়ে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জেলা পুলিশের

 

 

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচার করা হচ্ছে। যা সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

 

প্রকৃত পক্ষে গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রয়াত স্কুল শিক্ষক বীরেন্দ্র দেব’র (ঝুনু মাষ্টার) বাড়িতে গত বৃহস্পতিবার এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন প্রয়াত ধীরেন্দ্র দেব’র বড় ছেলে বিকাশ চন্দ্র দেবসহ ঘটনাস্থল পরিদর্শন ও আগুন নিয়ন্ত্রণে আনা ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

বীরেন্দ্র দেবের বাড়ি উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নের বহর গ্রাম পূর্ব পাড়ায়। বৃহস্পতিবার দুপুরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

ওই বাড়িতে প্রয়াত বীরেন্দ্র দেবের ৪ ছেলে বসবাস করেন। তার বড় ছেলে বিকাশ চন্দ্র দেবও স্থানীয় একটি স্কুলের শিক্ষক। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, বসত ঘর থেকে এই আগুনের সূত্রপাত। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। বসত ঘরের সাথে খড়ের ঘর লাগানো ছিল। যার কারণে মুহুর্তের মধ্যে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে।

 

তিনি বলেন, দুপুরে আমার স্ত্রী টিউবওয়েলে পানি আনতে গিয়ে প্রথমে দেখতে পান বসত ঘরে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

 

তার পরিবারের সাথে কারো শত্রুতা নেই জানিয়ে বিকাশ দেব বলেন, কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। এটি নিছক একটি দুর্ঘটনা। তিনি বলেন এলাকার মানুষজনের সহযোগিতায় সর্বস্ব হারানোর পরও আমি এখনো টিকে আছি।

 

অথচ এই ঘটনাকে পুজি করে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অগ্নিকান্ডের ছবি ও ভিডিও রাজনৈতিক ও ধর্মীয়ভাবে ভিন্ন খাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রচার করতে থাকেন। ধর্মীয় পরিচয়ের কারণে এ আগুন দেওয়া হয়েছে বলেও প্রচার চালান কেউ কেউ। তবে, ক্ষতিগ্রস্থ পরিবারসহ সংশ্লিস্ট সকলেরই এই অগ্নিকান্ডকে দুর্ঘটনা হিসেবে ধারণা করছেন।

 

সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত বলে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়েছেন। আগুন লাগার বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে উক্ত বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ