শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

9

বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ

 

মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ডসহ কার্যালয়ের দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বুধবার  রাত আনুমানিক ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাজার এলাকায় হঠাৎ করে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এক পথচারী। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে আশপাশের দোকানপাট রক্ষা পায়।

একাধিক এলাকাবাসী জানান, বিএনপি অফিসের ভেতরে ও বাইরে পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ঘটনার সময় কাউকে প্রত্যক্ষভাবে আগুন দিতে দেখা যায়নি।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, “কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর লোকজন এই ঘটনা ঘটাতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এদিকে ঘটনার বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ