শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

9

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮

 

সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার(১৪ জানুয়ারি) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) ফারুকূল ইসলাম, এসআই (নিরস্ত্র) কাজী আশরাফুল হক, এসআই (নিঃ) তানজিল আকন্দ, এএসআই (নিঃ) মোঃ দিন ইসলামসহ অন্যান্য সদস্যরা।

 

অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—আলিফ জান (৪৭), স্বামী আলী আকবর, রইছ মিয়া ও মতিন মিয়া (উভয় পিতা বাবুল্যা) এবং মোঃ কামাল মিয়া পিতা: মৃত ফরিদ মিয়া। তারা সকলেই গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

এছাড়া নিয়মিত মামলায় আরও ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. ইব্রাহীম ফকির (৩৪), তার স্ত্রী মোছা. মোর্শেদা খানম (৩৪), মারজিয়া (৩৬) ও রহিমা বেগম ওরফে ফাতেমা (৬০)। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত গোয়াইনঘাট থানার মামলা দায়ের রয়েছে, যা সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর তামাবিল বিওপি কর্তৃক রুজু করা হয়।

 

গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ