শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নেতা নয়, সেবক হতে চান-বিছানাকান্দি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান মো. গোলাম হোসেন

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নেতা নয়, সেবক হতে চান-বিছানাকান্দি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান মো. গোলাম হোসেন

 

সুযোগ পেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম হোসেন। মানুষের সেবা ও এলাকার উন্নয়নই তার রাজনীতিতে আগ্রহের মূল প্রেরণা বলে জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমা এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. গোলাম হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাস থেকেই মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র উদ্দেশ্য। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

 

তিনি বলেন, শুধু নেতৃত্বে থাকলেই দায়িত্ব শেষ হয় না। জনগণের পাশে থেকে, প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়ে কাজ করতে পারলেই প্রকৃত সাফল্য আসে। নিজের কর্মজীবনের পাশাপাশি জন্মভূমির মানুষের জন্য কিছু করতে পারলে সেটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

সমাজসেবক মো. গোলাম হোসেন আরও বলেন, “মানুষের জন্য কাজ করতে পারলেই আমার ভালো লাগে। সমাজে ভালো কাজ করা মানুষদের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষকে বুকে টেনে নেওয়াই আমার লক্ষ্য। জন্মমাটির উন্নয়নকে আমি থামিয়ে রাখতে চাই না, বরং আরও এগিয়ে নিতে চাই।

 

তিনি দাবি করেন, ১৩ নং বিছানাকান্দি ইউনিয়ন এখনো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

এ সময় তিনি বলেন, “আমি গোয়াইনঘাট উপজেলারই একজন সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দ্বিধায় আদেশ-নির্দেশ ও উপদেশ দেবেন। ব্যক্তিগত কোনো চাওয়া আমার নেই। আমি শুধু আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।

 

চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, “আমি নেতা হতে চাই না, মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের উন্নয়ন বঞ্চনা দূর করার পরিকল্পনা নিয়েই আমি প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে মূল্যায়ন করবেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ