শিরোনাম
নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

লামায় পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

68

লামায় পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাইংপা মুরুং (৪৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত দুইটায় সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুং পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার কাইংপা মুরুং ওই এলাকার মৃত রাংলাই মুরুংয়ের ছেলে।

 

আজ সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটায় চংবট মুরুং পাড়ায় কাইংপা মুরুংয়ের মাচাংঘরে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

 

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামির নথি পর্যালোচনা করে দেখা গেছে, কাইংপা মুরুংয়ের বিরুদ্ধে আলীকদম থানায় অস্ত্র আইনে একটি মামলা (নং-৩, জিআর নং-১৩৮/২০০২) এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি সাজা পরোয়ানা (মামলা নং-৪, জিআর নং-১৩৯/২০০২) রয়েছে। দ্রুত বিচার আইনের মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

 

অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে লামা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের

 

 

নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ