শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ফলোআপ: প্রেম প্রত্যাখ্যান করায় রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা হত্যা 

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

59

ফলোআপ:

প্রেম প্রত্যাখ্যান করায় রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা হত্যা 

 

ডেক্স রিপোর্ট :: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলিকে (১৬) গলাকেটে হত্যা করেছে ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলন মল্লিক।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। র‌্যাব-৩ সূত্রে জানা যায়, মিলন লিলিকে বিভিন্ন সময় প্রেম প্রস্তাব দিয়েছিল।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জানিয়েছে, লিলির সঙ্গে তার সু-সম্পর্ক ছিল এবং সে মাঝে মাঝে লিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত। লিলির পরিবার বাসা থেকে গ্রামে গেলে মিলন লিলিকে সঙ্গে নিয়ে পালানোর পরিকল্পনা করেছিল।

গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে লিলিকে একা পেয়ে মিলন তাকে পালানোর প্রস্তাব দেয়। তবে লিলি এ প্রস্তাবে রাজি হয়নি এবং তাকে প্রত্যাখ্যান করে। এরপর মিলন এ হত্যাকাণ্ড ঘটায়।

 

লিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। তার পরিবারে বাবা-মা ও বড় বোন থাকলেও হত্যার সময় কেউ বাসায় ছিলেন না। বিকেলে জিম থেকে ফিরে তার বোন বাসায় গিয়ে লিলিকে গলাকাটা অবস্থায় পায় এবং পুলিশকে খবর দেয়।

 

র‌্যাব জানায়, সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাব আরও জানিয়েছে, বিস্তর জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। নিহত স্কুলছাত্রীর বাবা সজীব মিয়া দক্ষিণ বনশ্রীয়ে একটি হোটেল পরিচালনা করেন, যেখানে মিলন কাজ করতেন।

 

খিলগাঁও থানায় লিলির পরিবার হত্যা মামলায় মিলনকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করেছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় মিলন খাবারের জন্য বাসায় ঢুকেছিল এবং পরবর্তীতে হত্যার ঘটনায় সরাসরি যুক্ত হয়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ