শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী থানায় সোপর্দ: 

স্টাফ রিপোর্টার / ১১৫ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

9

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী থানায় সোপর্দ: 

 

মোঃ নবীন ইসলাম টেকনাফ (কক্সবাজার )প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান (১২)। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’ এ ছাড়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যে আরসা ৫৩ জনকে আটকের পর সন্ধায় থানায় নিয়ে আসা হয়েছে।

 

এদিকে শিশু গুলিবিদ্ধের খবরে লম্বাবিল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও টেচ্ছাবিজ্র এলাকায় সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলা সশস্ত্র সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষ চলছে। প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসা ৫২ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ