শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সালথায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

11

সালথায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

 

ফরিদপুর প্রতিনিধি :: ফরিদপুরের সালথায় বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় বিএনপি নেতা জাহিদ হোসেন ও রাশেদ মাতুব্বরের আয়োজনে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল বাগবাড়ি হাজী বাড়ি প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের আগে বেগম খালেদা জিয়া’র জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জুয়েল হোসনে সুমন মুন্সি, সালথা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্যা, আনোয়ার হোসেন, মাওলানা আসাদুজ্জামান, কাইয়ুম মোল্যা, ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন কোহিনুর, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাজুল প্রমুখ। এছাড়াও ভাওয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ