শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নজরদারী :: সিলেটের শপিং ব্যাগে মিললো দেশীয় ওয়ান শুটার পাইপ গান ওপাঁচটি পেট্রোল বোমা 

স্টাফ রিপোর্টার / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নজরদারী :: সিলেটের শপিং ব্যাগে মিললো দেশীয় ওয়ান শুটার পাইপ গান ওপাঁচটি পেট্রোল বোমা 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:: ঢাকা–সিলেট মহাসড়কের লালারগাঁও এলাকায় যাত্রী ছাউনির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব-৯। অস্ত্র উদ্ধারের অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

 

র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল পুলিশকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সিলেট নগরের দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও ১ নম্বর সড়কের অটোবি কারখানার আশপাশ এলাকায় অস্ত্র ও বোমা পাওয়ার সম্ভাবনার খবর পায়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক-সংলগ্ন যাত্রী ছাউনি ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায় এবং ছাউনির বসার জায়গার নিচে রাখা একটি সাদা শপিং ব্যাগের ভেতর থেকে পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে।

 

র‌্যাব বলছে, অস্ত্র ও বোমার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উদ্ধারকৃত পাইপগান ও পেট্রোল বোমা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে র‌্যাবের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় র‌্যাব-৯ জানিয়েছে, তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

উদ্ধারকৃত পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা সাধারণ ডায়েরির মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র‌্যাব । এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় থানায় জিডি করা হয়েছে। এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া ( ডিসি) সাইফুল ইসলাম। এদিকে, গত বছরের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন, ১০০ রাউন্ড গুলি, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫০টি এয়ারগান ও বিপুল এয়ারগানের গুলি উদ্ধার করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তারা নিশ্চিত করেছে র‌্যাব-৯-এর।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ