শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

জাফলং সীমান্তে থেমে নেই লালামাটি এলাকায় মান্নান মেম্বার সিন্ডিকেটের চোরাচালান ব্যবসা

স্টাফ রিপোর্টার / ১০৪ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

20

জাফলং সীমান্তে থেমে নেই লালামাটি এলাকায় মান্নান মেম্বার সিন্ডিকেটের চোরাচালান ব্যবসা

 

বিশেষ প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং লালামাটি এলাকায় প্রশাসনের নজরদারি ও আলোচিত অভিযোগের পরও থামছে না চোরাচালান কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মান্নান মেম্বারের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে।

 

সূত্র জানায়, ভারত সীমান্ত ঘেঁষা লালামাটি এলাকা ব্যবহার করে নিয়মিতভাবে কম্বল, কসমেটিকস, চিনি, জিরা, কাপড়সহ বিভিন্ন অবৈধ পণ্য রাতের আঁধারে দেশে আনা হচ্ছে। এসব পণ্য স্থানীয় কিছু দোকান ও গুদামে মজুদ করে পরে বাজারজাত করা হয়। অভিযোগ রয়েছে, এই পুরো কার্যক্রমের নেপথ্যে রয়েছে মান্নান মেম্বার সিন্ডিকেট।

 

রাতের আঁধারে সীমান্ত ভেঙে কম্বল আনা: জাফলং লালমাটির ভাইরাল প্রশ্নের মুখে মান্নান মেম্বার

 

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার চোরাচালানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। অনেকেই অভিযোগ করেন, প্রভাবশালী হওয়ার কারণে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

 

এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অভিযান বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

 

এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকায় স্থায়ীভাবে নজরদারি জোরদার করা এবং অভিযুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে চোরাচালান আরও ভয়াবহ রূপ নেবে।

আগামী পর্বে–মান্নান মেম্বার ও তার ভাই লোকমানের চোরাচালানের রমরমা ব্যবসা

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ