শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে সিলেটে প্রতারণার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

66

যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে সিলেটে প্রতারণার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে

 

স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে বিভিন্ন জাল কাগজ, ব্যাংক স্ট্যাটমেন্ট, সার্টিফিকেটসহ বিভিন্ন ভুয়া ডকুমেন্ট তৈরি করে শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে।

 

সিলেট নগরীর জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ৩২৬ নং ফেইথ এসোসিয়েট প্রতিষ্ঠানের এর কর্ণধার তারা। স্টুডেন্ট ভিসায় শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর নামে এই দুই সহোদর সিলেটের বিভিন্ন উপজেলা একাধিক শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা তারা। বসবাস করেন নগরের উপশহরে।

 

একাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে বিনিময়ে প্রতিষ্ঠানের নামে একটি চেকও প্রদান করেছেন। তবে ভুক্তভোগীদের টাকা ফেরৎ দিচ্ছেন না। ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে নামেই তাদের অফিস। গত বুধবার ও বৃহস্পতিবার ওদের খোজে অফিসের গেলে অফিসটি তালা বন্ধ দেখায়। পাশের অফিসের লোকেরা জানিয়েছেন এটা শুধু নামেই অফিস।

 

দুই সহোদরের প্রতারণার প্রধান কৌশল হল একজন নিজেকে অ্যাডভোকেট ও একজন নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে সমাজে পরিচয় দেন। ওই দুই সহোদর প্রতারণার অভিযোগে কারা বরণও করেছেন। বর্তমানেও তাদের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির একাধিক মামলা চলমান। তারা সিলেটের কয়েকজন অ্যাডভোকেট ও কয়েকজন সাংবাদিকদের নাম ব্যবহার করে প্রকাশ্যে প্রতারণা করছেন বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

সূত্র- সিলেট প্রেস

 


এই ক্যাটাগরির আরো সংবাদ