শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

টেকনাফের ট্রাফিক পুলিশের এটিএসআই মোহাম্মদ শফিউল আলমকে টেকনাফ রেন্ট-এ-কার চালক সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা।

স্টাফ রিপোর্টার / ২৭২ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

64

টেকনাফের ট্রাফিক পুলিশের এটিএসআই মোহাম্মদ শফিউল আলমকে টেকনাফ রেন্ট-এ-কার চালক সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা।

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবন সততা, দক্ষতা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের ৪০ বছর পর বাংলাদেশ ট্রাফিক পুলিশ টেকনাফের কর্মরত এক অভিজ্ঞ এটিএসআই মোহাম্মদ শফিউল আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে টেকনাফ রেন্ট-এ-কার চালক সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়।

 

টেকনাফ রেন্ট-এ-কার চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ ফরিদ আলম কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ট্রাফিক পুলিশের টি.আই মুখলেসুর রহমান ও বক্তব্য রাখেন সার্জন আরাফাত রহমান

 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা মালিক সমিতি সাধারণ সম্পাদক মোঃ রফিক, সালাম, বিভিন্ন যানবাহনের ড্রাইভারা ও প্রমুখ।

 

উপস্থিত থাকা কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করে বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

বিদায়ী কর্মকর্তা বক্তব্যে বলেন:

বাংলাদেশ ট্রাফিক পুলিশের একজন এটিএসআই

হিসেবে ৪০ বছর দায়িত্ব পালন করা আমার জীবনের গর্বের বিষয়। কর্মজীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু সততা ও দেশপ্রেমকে সবসময় প্রাধান্য দিয়েছি আরও বলেন সারাদেশে টেকনাফের মতো ভাল মন-মানসিকতার মানুষ পাইনি ।

 

অনুষ্ঠানে শ্রমিক ও বক্তারা বলেন: তিনি ছিলেন একজন আদর্শ ট্রাফিক পুলিশ যিনি শৃঙ্খলা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে অনেক অনেক দোয়া করি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ