শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে প্রবাসীর অর্থায়নে রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

12

গোলাপগঞ্জে প্রবাসীর অর্থায়নে রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে স্পেন প্রবাসী ইউসুফ আলীর অর্থায়নে মরহুম সফর আলীর বাড়ি হতে সাহেব বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে

 

শুক্রবার সকাল ১১টায় উপজেলার শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর এলাকার রাস্তার মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন। 

 

এ সময় তাহার সাথে উপস্থিত ছিলেন- ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজান মিয়া, বিএনপি নেতা মুক্তার আলী, হাবিল মিয়া, স্পেন প্রবাসী মায়দুল হক, নুরে ফাতেমা ট্রাভেল্স এন্ড রেস্টুরেন্টের সত্বাধিকারী আসকর আলী, ২নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আলী, সাবিহা এন্টারপ্রাইজের পরিচালক মো: নুরুন নবী সহ এলাকার যুবক ও মুরুব্বিয়ানবৃন্দ।

 

শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন জানান, প্রবাসীদের এমন মহতি সহযোগিতায় অন্যান্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন। এছাড়াও বাকি রাস্তা মাটি ভরাটের কাজ আমার ইউনিয়ন পরিষদ তথা সরকারি বরাদ্দ যতটুকু সম্ভব সহযোগীতা করব। রাস্তা সম্পূন্ন কাজ শেষ করতে প্রবাসীদের আরোও বেশি সহযোগিতা কামনা করেন তিনি।

 

স্থানীয় একাধিক সমাজসেবী ব্যক্তিরা বলেন, উন্নয়নবঞ্চিত এ রাস্তায় এলাকাবাসী নানা দুর্ভোগে চলা ফেরা করেন। এলাকার মানুষের দু:খ দুর্দশা লাঘবে প্রবাসী ইউসুফ আলী সহ অন্যান্য প্রবাসিরা সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের অর্থায়নে রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। এজন্য আমরা গ্রামবাসীর পক্ষথেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ