শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সময় থেমে থাকে না। বয়স বাড়ে, শরীর ক্লান্ত হয়। কিন্তু স্মৃতি কখনো বুড়ো হয় না।

স্টাফ রিপোর্টার / ২৬৯ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

71

সময় থেমে থাকে না। বয়স বাড়ে, শরীর ক্লান্ত হয়। কিন্তু স্মৃতি কখনো বুড়ো হয় না। ঠিক সেই স্মৃতির হাত ধরেই সুরমা নদীর পাড়ে অবস্থিত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আবার ফিরে এসেছিল ক্রীড়াঙ্গনের সোনালী সময়। উপলক্ষ– মোজাহিদ আলী মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

 

দুই দিনব্যাপী এই আয়োজনে মাঠে নেমেছিলেন চল্লিশোর্ধ্ব বয়সী সেই সব ফুটবলাররা, যাদের পায়ের জাদু এক সময় কাঁপিয়েছে দেশের মাঠ-গ্যালারি। বয়সের ভার থাকলেও চোখেমুখে ছিল চিরচেনা আত্মবিশ্বাস, আর পায়ে ছিল অভিজ্ঞতার ছাপ। মাঠে নামতেই বোঝা যাচ্ছিল, এটা শুধু একটি টুর্নামেন্ট নয়; বরং এটি স্মৃতির পুনর্জন্ম।

 

ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট জেলা সোনালী অতীত ও মৌলভীবাজার জেলা সোনালী অতীত। মাঠে উপস্থিত দর্শকদের অনেকেই হয়তো এক সময় এই খেলোয়াড়দের খেলা দেখেই বড় হয়েছেন। সেই দর্শকরাই আবার ফিরে পেয়েছেন তাদের প্রিয় নায়কদের।

 

ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ইমরাজ ইমুর দারুণ এক শটে উল্লাসে ফেটে পড়ে মাঠে ফুটবল প্রিয় দর্শকসারি। গোলটি শুধু একটি গোল ছিল না, ছিল অতীতের ঝলক। বিরতির পরও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে সিলেট। আর ম্যাচের শেষদিকে অধিনায়ক শাহাজ উদ্দিন টিপু যখন দুর্দান্ত এক শটে বল জালে জড়ান, তখন মুহূর্তের জন্য সময় যেন পিছিয়ে যায়। অনেকের চোখে ভেসে ওঠে বাংলাদেশের জার্সিতে তাঁর করা সেই ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপের গোল্ডেন গোলের স্মৃতি।

 

ইমরাজ ইমু ও শাহাজ উদ্দিন টিপুর গোলে ২–০ ব্যবধানে জয় পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সিলেট জেলা সোনালী অতীত। তবে হারলেও সম্মান হারায়নি মৌলভীবাজার সোনালী অতীত। একই দিনে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে হওয়ায় ক্লান্তি ছিল স্পষ্ট, তবুও তারা লড়াই চালিয়ে গেছেন শেষ বাঁশি পর্যন্ত।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ