শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

কাল সিলেট আসছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

কাল সিলেট আসছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার ২৭ ডিসেম্বর সিলেট আসছেন। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কর্মের মাধ্যমে দেশের অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সিলেট জেলার প্রবাসীদের এসব অবদানকে স্বীকৃতি প্রদানের জন্য ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ এর আয়োজন করছে সিলেট জেলা প্রশাসন। উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় প্রবাসীদের সম্মানে নগরীর ক্বীন ব্রিজ থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হবে।

 

সকাল ১১ টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে প্রবাসীদের সম্মাননা প্রদান এবং সন্ধ্যা ছয়টায় নগরীর সার্কিট হাউজে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম প্রেরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ