শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

 

কামাল খান :: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালারচক গ্রামের একটি ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সরকারিভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই উন্নয়ন কাজ বাতিল করানোর উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, লালারচক গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল বিধি-বিধান অনুসরণ করে টেন্ডার আহ্বান ও ঠিকাদারি কার্যাদেশ প্রদান করে। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছে।
এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের অপপ্রচার শুধু একটি উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধেই নয়, বরং সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধেও ষড়যন্ত্রের শামিল। তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানান।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা সরকারের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নের আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ